ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত

বান্দরবানে সেনাবাহিনীর যৌথ অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) কেওক্রাডং পাহাড় সংলগ্ন দুর্গম পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় যৌথ বাহিনীর সঙ্গে কেএনএফ সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে যৌথ বাহিনীর গুলিতে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়।


এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান, রুমা দার্জিলিং পাড়া থেকে এক কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এখনও নিহতের নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ads
ads
ads

Our Facebook Page

↑